ইছামতি নদীতে অজ্ঞাত যুবকের লাশ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৮
সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামের ইছামতি নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়েনাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
সিরাজদিখান থানার এস আই মো. জাহাঙ্গীর জানান, ইছামতি নদীতে লাশ ভাসতে দেখে তারা থানা পুলিশকে খবর দেয়। এই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে লাল রংয়ের  শুধু গেঞ্জি ছিল। তার গায়ে কোন আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
 
ইত্তেফাক/এএন