দেশে সাইবার সিকিউরিটি সচেতনতা বাড়ানোর পাশাপাশি এবিষয়ে সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাইবার সিকিউরিটি ফোর্স গঠনের উদ্যোগ নেয়ারও আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার বেসিস সফটএক্সপোর দ্বিতীয় দিনে সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনতা বাড়াতে বক্তারা এমন অভিমত জানান। 'অ্যাড্রেসিং সাইবার সিকিউরিটি ফ্রম গ্লোবাল অ্যান্ড লোকাল পারসপেক্টিভ' শীর্ষক এই সেমিনারের সঞ্চালনা করেন বেসিস পরিচালক সৈয়দ আলমাস কবির।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএসএল ওয়ারলেসের সিটিও শাহজাদা রেদওয়ান। এতে আলোচক হিসেবে ছিলেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, ইস্টার্ন ব্যাংকের হেড অব আইটি ওমর ফারুক খোন্দকার, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ড. এম পান্না।
এসএসএল ওয়ারলেসের সিটিও শাহজাদা রেদওয়ান বলেন, 'সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে বড় ধরণের হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। এর মাধ্যমে বোঝা যায় আমরা সাইবার ওয়ার্ল্ডে মোটেও সুরক্ষিত নই। আমাদের সুরক্ষিত থাকতে হলে প্রথমেই এ নিয়ে সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করতে হবে।'
ইত্তেফাক/এসএস
