পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪২
 
সোয়া দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯টা থেকে ফেরিসহ সব নৌযান ফের চলাচল শুরু হয়। 
 
এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৬টা থেকে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল।
 
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ওসি সামছুল আলম জানান, কুয়াশা কমে যাওয়ায় সকাল ৯টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়।
 
ইত্তেফাক/কেকে