খাগড়াছড়িতে ভিড়ের মধ্যে ট্রাক চাপায় নিহত ৭

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৩
 
খাগড়াছড়ির আলুটিলায় রাস্তার পাশে অনুষ্ঠিত একটি মেলার ভিড়ের মধ্যে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৯জন। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, বৌদ্ধ ভিক্ষুর দাহ ক্রিয়া অনুষ্ঠান উপলক্ষে হাজার হাজার পূর্ণ্যার্থীর সমাগম ঘটে স্থানীয় আলুটিলায়। এই উপলক্ষ্য ওই অঞ্চলে রাস্তার দুই পাশে মেলা বসে। শুক্রবার বেলা ১১টার দিকে মেলার উপর দিয়ে ট্রাকটি চালিয়ে দেয়। এই সময় এ হতাহতের ঘটনা ঘটে।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দল হান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
 
ইত্তেফাক/এসএস