পাথরঘাটায় ২০ মণ জাটকা জব্দ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩০
 
পাথরঘাটার বিশখালী নদী থেকে ২০ মণ জাটকা ইলিশ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। শুক্রবার ভোরে গোপন খবর পেয়ে বিশখালীর মোহনা লালদিয়া এলাকা থেকে দুইটি ট্রলারে তল্লাশি করে জাটকাগুলি জব্দ করা হয়।
 
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার হাসানুর রহমান জানান, সাগরে নিয়মিত টহলে চোরাচালান বন্ধের অভিযান চলছিল। এসময় মাছ ধরার দুইটি ট্রলার থেকে এ অবৈধ জাটকা গুলো আটক করা হয়্। পরে পাথরঘাটা মৎস্য অফিসে হস্তান্তর করা হয়। জাটকা ইলিশ উপজেলার বিভিন্ন এলাকার এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে