ফরিদপুরের সালথায় বায়ো-গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার আটঘর গ্রামের তৈয়াব মোল্লার বাড়ির টিউবওয়েলের পাইপ দিয়ে এ গ্যাস বের হয়।
আটঘর ইউপি চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ জানান, গ্যাসের সন্ধানের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি টিউবওয়েলের গোঁড়া দিয়ে বায়ো-গ্যাস বের হচ্ছে। গ্যাসের বিষয়টি নিশ্চিত করার জন্য আগুন দিয়ে পরীক্ষা করা হয়। গ্যাস প্রবাহিত স্থানটি সংরক্ষণ করে রাখা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন। এ ছাড়া আটঘর ইউপি চেয়ারম্যান আমাকে এ ব্যাপারে একটি প্রতিবেদন দিয়েছে। এটা আমি জেলা প্রশাসনকে পাঠিয়ে দিয়েছি।
ইত্তেফাক/এসএস
