জামায়াতের গ্রেফতারকৃত ২৮ নারীর ৭ দিনের রিমান্ড আবেদন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪১
রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা জামায়াতে ইসলামীর ২৮ নারীকর্মীকে  সাতদিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
 
গত বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোডের ১১/৭ নং বাড়ির দোতলা থেকে ২৮ নারী কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা ও সরকার বিরোধী ষরযন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
 
পুলিশের তেজগাঁ বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, নাশকতা ও ষরযন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় তাদেরকে ৭ দিনের রিমান্ডে আনার আবেদন করা হয়েছে। রিমান্ডে পাওয়া গেলে তাদের জিজ্ঞাসাবাদ করা গেলে নিশ্চিত হওয়া যাবে যে তারা ওেই অভিযোগে অভিযেুক্ত কিনা।
 
ইত্তেফাক/এমএইচ