টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৬
 
শুক্রবার রাত আটটার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের টাঙ্গাইল বাইপাস রাবনা মোড়ে আলু বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০জন।
 
নিহতরা হলেন, ট্রাক চালক আছাদুজ্জামান (২৭) বাড়ি- বগুড়া, বাস চালক হাবিবুর রহমান (৩২) বাড়ি- ময়মনসিংহ এবং বাসের যাত্রী সুমাইয়া ইসলাম (১৮) বাড়ি- বগুড়া। আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই শাহ আলম জানান, বগুড়া থেকে ঢাকাগামী আলু বোঝায় ট্রাক ও ঢাকা থেকে বগুড়াগামী ওই বাসের মধ্যে এই সংঘর্ষ হয়।
 
ইত্তেফাক/এসএস