চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ বাবা-মেয়ে গ্রেফতার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০০
 
চাঁপাইনবাবগঞ্জের রামকিস্তাপুর এলাকা থেকে শুক্রবার একশ দুই গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন বেটালিয়ান (র‌্যাব)-৫। 
 
গ্রেফতারকৃতরা হলেন- মো. আনোয়ারুল (৫০) এবং তার মেয়ে রুমা বেগম (২৫)।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল ওই এলাকার আনোয়ারুলের বাড়িতে অভিযান চালিয়ে একশ দুই গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
 
তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। -বাসস 
 
 
ইত্তেফাক/কেকে