কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে পুলিশ নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১২
 
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (৩৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
 
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইনানী রিসোর্ট এলাকায় শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল স্থানীয় রশিদ আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ছিলেন। ছুটি শেষে মাইক্রোবাসে করে কর্মস্থলে ফিরছিলেন। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাশেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস