স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জাতিভেদে বিশ্বাস করে না।'
তিনি বলেন, 'দেশের সংবিধান যেমন সকলের সমাধিকার নিশ্চিত করেছে ঠিক তেমনি সরকারও সকলের প্রতি সংবেদনশীল থেকে তা বাস্তবায়ন করেছে।'
শনিবার দুপুরে শহরের গোয়ালচামটে পৌর অডিটোরিয়ামে ফরিদপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী এ সময় হরিজন সম্প্রদায়ের দাবি দাওয়ার প্রতি সম্মতি জানিয়ে তাদের বেতন দ্বিগুণ করার আশ্বাস দেন।
হরিজন ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি রিপন হরিজনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পৌর মেয়র মাহতাব আলী মেথু, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব নির্মল চন্দ্র দাস প্রমুখ।
ইত্তেফাক/এসএস
