'ল্যুভর জাদুঘরে হামলাকারী মিশরীয় নাগরিক হতে পারে'

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৭
 
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাজধানী প্যারিসের ল্যুভর জাদুঘরে হামলা চালানোর চেষ্টা করা ব্যক্তি মিশরীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক ২৯ বছর।
 
প্রসিকিউটর ফ্রানকোইস মোলিন্স জানান, ধারণা করা হচ্ছে সে গত মাসে টুরিস্ট ভিসায় দুবাই থেকে প্যারিসে আসে।
 
তিনি আরো বলেন, ওই ব্যক্তি এককভাবে এ কাজ করেছে না এর পেছনে অন্য কারো নির্দেশনা রয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।
 
এর আগে শনিবার প্যারিসের ল্যুভর মিউজিয়ামে চাপাতি হাতে এক ব্যক্তি সন্ত্রাসী হামলার চেষ্টা করে। পরে পুলিশ তার ওপর গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, চাপাতি হাতে এক লোক সৈন্যদের এক টহল দলের ওপর হামলার চেষ্টা করে। লোকটি ল্যুভর মিউজিয়ামের শপিং সেন্টারে প্রবেশের চেষ্টা করছিল। তখন সৈন্যরা তার ওপর গুলি চালায়। তার তলপেটে গুলি লেগেছে। চাপাতির হামলায় একজন সৈন্যও আহত হয়েছে।
 
ঘটনার সময় ল্যুভর জাদুঘরের ভেতরে শতাধিক পর্যটক ছিল। জাদুঘরটিতে মোনালিসাসহ অনেক বিখ্যাত চিত্র শিল্পীর চিত্র কর্ম রয়েছে।
 
ইত্তেফাক/আরএ