ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার যতুরদিয়ায় সড়ক দুর্ঘটনায় এক যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ এজাজুল ইসলাম জানান, আজ দুপুরে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা থেয়ে বাসটি পাশে কাত হয়ে পড়ে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে।
তিনি জানান, মহাসড়কের উভয় প্রান্ত থেকে আসা কয়েকশত যানবাহন আটকা পড়ে সড়ক অবরুদ্ধ হয়ে যায়। দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ইত্তেফাক/এমআই
