ফুলবাড়ীয়ায় খাস জমি দখলের চেষ্টা, চেয়ারম্যান লাঞ্ছিত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৩

ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের নিশ্চিন্তপুর বাজারে খাস জমি দখল করাকে কেন্দ্র করে উভয় গ্রুপে উত্তেজনায় চেয়ারম্যান লাঞ্ছিত হয়েছেন। শনিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় উভয় গ্রুপে উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিশ্চিন্তপুর নতুন বাজারে ৩০৫ নং দাগে সড়ক, ৩১৪ নং দাগে খাল ও ১৫ দাগে নদী প্রবাহিত। ৩০৫ নং দাগে ১ শতাংশ জমি অকৃষি জমি কৃষিজমি দেখিয়ে আঃ আজিজের পুত্র ফজলুল হক লিজ নিয়ে আসে। মসজিদ কমিটির ৩ দাগের ২৫ শতাংশ জমি মসজিদের লিজ আনার জন্য চেষ্টা করছে। এ নিয়ে মামলা চলছে আদালতে।

শনিবার ১ শতাংশ জমি ফজলুল হক ও হেলাল উদ্দিনসহ ২০/২৫ জন দখল করতে গেলে মসজিদ কমিটি ও এলাকাবাসী বাধা প্রদান করে। এ সময় উভয় গ্রুপে উত্তেজনা শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মাখন জানান, উভয় গ্র্রুপে উত্তেজনার খবর শুনার পর ঘটনাস্থলে গেলে হেলাল উদ্দিন ও তার লোকজন তাকেসহ তার ভাইকে লাঞ্ছিত করে।

ফজলুল হক জানান, খাস জমির সঙ্গে এ জমির কোনো সম্পর্ক নেই। মোকদ্দমায় তারা দুবার ডিক্রি পেয়েছে। কাজে বাধা দেয়ায় তারা পুলিশ খবর দিয়ে ছিল।

ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুরিস্থিতি এখন শান্ত রয়েছে।

ইত্তেফাক/এএন