আদমদীঘির ইশবপুর গ্রামে যতীশ পাহান (৫০) নামের এক ব্যক্তি বিষাক্ত গ্যাসবড়ি সেবনে মারা গেছে। তার মৃত্যু ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে বলে তদন্তকারি উপ পরিদর্শক আকবর হোসেন জানিয়েছেন।
পারিবারিক সূত্রে বলা হয়, গত শুক্রবার বিকেলে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির ইশবপুর যতীশ পাহান বিষাক্ত গ্যাসবড়ি সেবন করলে তাকে মুমূর্ষ অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এরপর মরদেহ বাড়ি নিয়ে আসা হয়।
রাত ৩টায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/এএন
