গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চল থেকে দেশি পাইপগানসহ আমিনা বেগম (৩২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়ার চরে আমিনার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আমিনা বেগম ওই গ্রামের খাজা মিয়ার স্ত্রী।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ জানান, গোপন খবরে অভিযান চালিয়ে ভাটিকাপাসিয়া চর এলাকার খাজা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। তার নিজ শয়নঘর থেকে দেশে তৈরি ৮ থেকে ১০ ইঞ্চি লম্বা পাইপগান উদ্ধার করা হয়। এ সময় আমিনা বেগমকে আটক করা হয়।
তিনি আরও জানান, আমিনা বেগমকে সুন্দরগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে। মামলার পর তাকে আদালতে নেয়া হবে।
ইত্তেফাক/এএন/ইউবি
