ওভারব্রিজের বহুমুখী ব্যবহার

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৯:২১

 

আমাদের দেশে ওভারব্রিজ দেওয়া হলেও তার সঠিক ব্যবহার নেই। ওভারব্রিজ হাঁটাচলা ছাড়াও যে কাজে ব্যবহার করা যেতে পারে তাই জানাচ্ছেন তারেকুর রহমান

 

v ঝড়-বৃষ্টির কবলে পড়লে সারা শরীর ভিজে যায়। এতে নানা অসুখ হতে পারে। তাই বৃষ্টি দেখলেই ওভারব্রিজের নিচে গিয়ে আশ্রয় নিন। আবার প্রখর রোদে বাসের জন্য অপেক্ষা করা মুশকিল। আশপাশে ওভারব্রিজ থাকলে তার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকুন।

v যারা কয়েক ঘণ্টা পর পর ফেসবুকে ছবি আপলোড দেন, তারা ওভারব্রিজের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে ফেসবুকে আপলোড দিতে পারেন। বিশ্বাস রাখুন, লাইক-কমেন্টস আগের চেয়ে বাড়বে।

v যারা প্রেম করেন কিংবা সদ্য ছ্যাঁকা খেয়েছেন, তারা ওভারব্রিজের ওপর এসে উদাসভাবে দাঁড়িয়ে থাকতে পারেন। অতীত স্মৃতি মনে করার জন্য এরকম জায়গাই যথেষ্ট।

v যারা টুকটাক কবিতা লেখেন। অনেক কষ্ট করেও কয়েকদিন দু-চার লাইনও লিখতে পারেননি। তারা এখানে চলে আসুন। আশপাশের পরিবেশ দেখলেই কবিতার লাইন মনে পড়ে যাবে।

v ঢাকায় বিদ্যুত্ বিভ্রাট হলে গরমে থাকা মুশকিল হয়ে পড়ে। যারা ব্যাচেলর আছেন, তারা এ গরমে বালিশ-তোষক নিয়ে ওভারব্রিজের ওপর চলে আসুন। এরপর তোষক বিছিয়ে চিত্ হয়ে ঘুমিয়ে পড়ুন।

v বাসায় প্রেমিকার সঙ্গে কথা বলতে অসুবিধা হলে ওভারব্রিজের ওপর উঠে যান। সেখানে গিয়ে আকাশের দিকে তাকিয়ে নানা উপমা দিয়ে প্রেমিকার সঙ্গে গল্প করুন। সারারাত কথা বললেও কেউ কিছু বলবে না।

v ব্যাচেলরদের ছাদে ওঠা নিষেধ। একে তো জামাকাপড় তেমন ধোয়া হয় না, তার ওপর রোদে না দেওয়ার কারণে জামাকাপড়ে ভ্যাপসা গন্ধ জমে। ওভারব্রিজ উন্মুক্ত পড়ে আছে। এখানে আপনার জামাকাপড় শুকাতে দিতে পারেন।