মিঠাপুকুরে পরীক্ষায় নকল সরবরাহে যুবক আটক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৯
 
রংপুরের মিঠাপুকুরে দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের সময় হাতে নাতে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার পরীক্ষা চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আরেফিন ওই যুবককে আটক করে পুলিশে দেন।
 
আটক ব্যক্তির নাম জামিউল ইসলাম (২২)। সে পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ্ ইউনিয়নের ঢোড়াকান্দর গ্রামের আবদুল হাকিমের ছেলে। 
 
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, শঠিবাড়ী ইসলামিয়া আলীম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত এক যুবক কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। সে একটি কক্ষে গিয়ে এক পরীক্ষার্থীকে নকল সরবরাহের চেষ্টা করছিল। এসময় কেন্দ্র পরিদর্শনে থাকা ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাতেনাতে নকল সরবরাহকারীকে আটক করে পুলিশে দেন।
 
ইত্তেফাক/এসএস