মহেশখালীতে অস্ত্রসহ গ্রেফতার ২

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৪
 
কক্সবাজার মহেশখালী উপজেলায় কুদাইল্যাপাড়া পাহাড়ি অঞ্চলের একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজন গ্রেফতার করেছে র‌্যাব।
 
গ্রেফতারকৃতরা হলেন, স্থানীয় সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ চৌধুরীর পুত্র মো. সেলিম এবং একই এলাকার জাফর বৈদ্যার পুত্র এরশাদ উল্লাহ। রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৭ কক্সবাজারস্থ সদস্যরা।
 
র‌্যাব -৭ এর কমান্ডার লে.আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সেলিম ও এরশাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
 
ইত্তেফাক/এসএস