নাটোরের লালপুর উপজেলায় এসএসসি পরীক্ষার ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষকসহ তিন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
জানা গেছে, গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র পরীক্ষা চলাকালীন সময়ে কক্ষ পরিদর্শক মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি বিদ্যালয়ের শিক্ষিকা দিলওয়ারা খাতুনের অবহেলার কারণে তিন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নজরে এলে তিনি তাদেরকে বহিষ্কারের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসএস
