ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে প্রায় অর্ধ কোটি টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।। জানা গেছে, উপজেলার সৈয়দাবাদের প্রবাস ফেরত মনির হোসেন ১ বছর পূর্বে ৩০ বিঘা জমি কেটে এলাকায় পুকুর বানিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করে।
শনিবার গভীর রাতে কে বা কারা পুকুরে বিষ দিয়ে রুই কাতল পাঙ্গাসসহ বিভিন্ন জাতের মাছ মেরে ফেলে ।সকালে মৎস্য চাষী এসে পুকুরে মাছ মরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত চাষী। তিনি জানান, তার প্রবাসী জীবনের উপার্জন করা সকল অর্থ দিয়ে মাছ চাষের ব্যাবসা শুরু করেন। এই ঘটনায় তার প্রায় অর্ধ কোটির ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ মাছ নিধনের বিষয়টি নিশ্চত করেন।
ইত্তেফাক/এমআই
