সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে জলঢাকায় প্রতিবাদ সভা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১০
 
নীলফামারীর জলঢাকায় সমকাল সাংবাদিক আবদুল হামিক শিমুল হত্যার প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে প্রেসক্লাব জলঢাকা।
 
সমকাল প্রতিনিধি হাসিবুল ইসলাম (জলঢাকা) রওশন রশীদ (ডোমার) ও সাকির হোসেন বাদল (সৈয়দপুর)’র উদ্যোগে রবিবার এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় কাজী বশির আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ঘাতক দালাল নির্মুল কমিটির উপজেলা সাধারণ সম্পাদক একে আজাদ, যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, সাংবাদিক সফিকুল ইসলাম চিনু, আবেদ আলী, মনিরুজ্জামান লেবু, তাইজুল ইসলাম তাজু, আসাদুজ্জামান স্টালিন, মর্তুজা ইসলাম, মেহেদী হাসান, হাসানুজ্জামান সিদ্দিকী প্রমুখ। 
 
এর আগে নিহত সাংবাদিক শিমুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় একাত্বতা প্রকাশ করে নিন্দা জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি, জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
 
ইত্তেফাক/এএন