নওগাঁর মান্দায় রবিবার দুপুরে ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে ইদ্রিস আলী (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত গরু ব্যবসায়ী উপজেলার হাটুইর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ফেরিঘাট থেকে মান্দা-নিয়ামতপুর আঞ্চলিক সড়ক দিয়ে ইদ্রিস আলী শ্যালোইঞ্জিন চালিত ভটভটিতে গরু নিয়ে নিয়ামতপুর হাটে যাচ্ছিলেন। দুপূর ১ টার দিকে পথে নিয়ামতপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় তার ভটভটি উল্টে যায়। এতে ইদ্রিস আলী ঘটনাস্থলেই মারা যান। এ সময় ভটভটি চালক গুরুতর আহত হন।
মান্দা থানার ওসি আনিসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইদ্রিসের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএন
