ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫০
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মাটিয়াপাড়া বিদ্যুৎ সাব কেন্দ্রে শনিবার রাতে অজ্ঞাত যুবক (২৫) এর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। রবিবার সকালে থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
 
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়। থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর মর্গে প্রেরণ করেছে। 
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/এএন