গৃহবধূ ধর্ষণ মামলার আসামিরা এক মাসেও গ্রেফতার হয়নি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৩
আদমদীঘির বড় আখিড়া আদর্শ গ্রামের একটি বাড়িতে আত্মীয়ের পরিচয়ে কৌশলে আটকিয়ে এক গৃহবধূকে (৩০) ধর্ষণ করা হয়েছিল। এ ব্যাপারে দায়েরকৃত মামলার অন্যতম দুই আসামি আয়নাল হক ওরফে ময়েন ও জাহান আলীকে পুলিশ এক মাসেও গ্রেফতার করতে পারেনি।
 
এদিকে মামলার মূল আসামি আয়নাল হক ওরফে ময়েন বিদেশে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। 
 
উল্লেখ্য, আদমদীঘির তিলোছ পিতাহার গ্রামের দুই সন্তানের জননী গত ৩ জানুয়ারি সকালে বাড়ি থেকে শীতের কাপড় কেনার জন্য আদমদীঘি বাজারে আসেন।
 
এ সময় ভিকটিমের পূর্ব পরিচিত তিলোছ জয়দেবপাড়ার আয়নুল হক ওরফে ময়েন তাকে প্রলুব্ধ করে বড় আখিড়া আদর্শ গ্রামে নিয়ে গিয়ে ধর্ষণ করে। 
 
এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন গৃহবধূ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, মূল আসামি আয়নাল হক ওরফে ময়েন বিদেশে পালিয়েছে। তবে অপর আসামি জাহান আলীকে গ্রেফতারের তৎপরতা চলছে।
 
ইত্তেফাক/এএন/ইউবি