g রুবেল কান্তি নাথ
—পকেটমার বইলা কি আমাগো কুনো মান-সম্মান নাই?
—আছে বইলাই তো চড়-লাত্থি দিয়া যোগ্য সম্মান জানাইতাছি!
—জানো প্রিয়া, তোমার রূপের কাছে ঐশ্বরিয়া ফেল।
—আর তোমার কাছে চিড়িয়াখানার ভালুক।
—চোখে কি পর্দা দিছেননি? চোখে দেখেন না?
—না, আসলে কালা চশমা দিছি। তাই চোখে সব আন্ধার দেখি!
—জানেন তো, হাসলে স্বাস্থ্য ভালো থাকে?
—জানি বলেই তো, এই লেখা পড়ে নিজেকে নিজে কাতুকুতু দিচ্ছি!
—পাঁচ শ ট্যাকা লইয়া বাজার করতে আইছেন। শরম নাই আপনার?
—না ভাই, শরম সব বাসায় জমা রাইখা আইছি।
—ওগো শুনছ, আজ তোমার হাতের রান্না খুব ভালো হয়েছে।
—নিশ্চয়ই আজ বাইরে থেকে ছাইপাশ গিলে এসেছ!
