২০১৫ সালের বিএসএস সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের তিন শিক্ষার্থীকে ‘নুজহাত জাহাঙ্গীর স্মারক বৃত্তি’প্রদান করা হয়েছে।
বৃত্তিপ্রাপ্তরা হলেন- অর্থনীতি বিভাগের মো. ইসলামুল হক, সমাজবিজ্ঞান বিভাগের শেখ রোকাইয়া হাসান এবং নৃ-বিজ্ঞান বিভাগের অনিকা ইনতেয়ার।
রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাজমা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেহাল করিম, নৃ-বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. ফারহানা বেগম, প্রয়াত নুজহাত জাহাঙ্গীরের স্বামী এবং ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক ড. নাদিম জাহাঙ্গীর প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
