মুন্সীগঞ্জের শ্রীনগরে মেরিন খান (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাতে উপজেলার উত্তর রাঢ়িখাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মেরিন খান উত্তর রাঢ়িখাল এলাকার মৃত তোফাজ্জল খানের পুত্র। মেরিন খান ইসলামপুরের একটি কাপড়ের দোকানে সেলসম্যানের চাকরি করতেস। বেশ কিছুদিন আগে তিনি চাকরি ছেড়ে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. সাইফুল ইসলাম জানান, মেরিন খান কোন রাজনীতির সঙ্গে জড়িত নয়। হত্যার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
