ফুলবাড়ীয়া উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ঝুঁকিপূর্ণ একটি ভবনে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।
পরীক্ষা কেন্দ্রের পরিত্যক্ত ভবনের ৬ নং কক্ষে ৫৪ জন শিক্ষার্থীকে পরীক্ষার প্রথম দিন খাতা দেওয়ার সময় হঠাৎ করে ভবনের ছাদ থেকে প্ল্যাসটার খসে পড়লে আতঙ্কিত হয় পরীক্ষার্থীরা। ৬ নং কক্ষে দায়িত্বে থাকা শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, পরীক্ষার খাতা দেওয়ার সময় ছাদ থেকে প্ল্যাসটার খসে পরে, কোন অঘটন ঘটেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার বলেন, ৬ নং কক্ষের বিষয়টি দ্রুত সমাধান করার লক্ষে কেন্দ্র সচিবকে বলা হয়েছে।
কেন্দ্র সচিব মো. রহুল আমীন বলেন, বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে পরীক্ষা চলছে, তবে ৬ নং কক্ষটি পরিত্যক্ত ভবন না। ছাদের প্ল্যাসটার খসে পরেছে ইউএনও বিষয়টি বলার পরে ছাদের নিচে সামিয়ানা (কাপড়) টানিয়ে দেয়া হয়েছে।
ইত্তেফাক/আরএ
