g আবু সাইদ
ছাগ ভেড়া ভ্যাঁ ভ্যাঁ করে
চায় খেতে পাতা রে,
ছোট্ট শিশু দূরে গেলে
কাছে ডাকে মা তারে।
হাঁস ডাকে প্যাঁক-প্যাঁক
ঘেউ ঘেউ কুকুরে,
ডোবা নালা খুঁজে ডাকে
ঘঁত্ঘঁত্ শুকুরে।
কাক ডাকে কা-কা করে
কুহু ডাকে কোকিলেও,
ডেকে যাবে নিজগুণে
অন্যেরা বকিলেও।
চারদিকে ডাকাডাকি
হইচই কলরব,
কার ডাক কে যে শোনে?
বলো, রব! বলো, রব!
ডাকুক যতই জোরে
পাবলিক হাম্বা রে,
থোড়াই কেয়ার করে
গ্যাসটার দাম বাড়ে।
