গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর বিরুদ্ধে খাদিজা বেগম (২৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী মেহেদুল ইসলাম পলাতক আছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার গ্রামের স্বামী মেহেদুল ও স্ত্রী খাদিজার মধ্যে গত কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আজ সোমবার সকালে প্রতিবেশীরা খাদিজাকে নিজ ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, মৃত খাদিজার শরীরে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
