দৃশ্য একই

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৯:২৫

 

g সোহেল রানা

 

বাসের নিচে পড়ছে চাপা

হয় কারও ভাই কারও বোন

চাচ্ছে বিচার অপরাধীর

করছে মিলে আন্দোলন।

 

তারপরও ক্যান পাচ্ছে নাকো

এর প্রতিকার কেউ কোনো

মরছে ঠিকই প্রতিপদে

শাস্তি না পায় একজনও।

 

আজকে নামে রাজপথে আর

কালকে ঢোকে যেই ঘরে

হয়তো আবার দুর্ঘটনায়

পড়ে ঠিকই সেই মরে!

 

তার বিচারও চেয়ে আবার

নামবে মাঠে অনেক লোক

বলবে মুখে সবাই মিলে

হোক নিরাপদ সড়ক হোক।

 

এরপরও হয় না নিরাপদ

দৃশ্য একই দেখতে পাই

থামবে যদি আইন মেনে

চলি এবং যান চালাই।