ঝিকরগাছায় বৃষ্টি খাতুন নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার রাত ১০টার দিকে দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের ইসমাইল সরদারের ছোট মেয়ে বৃষ্টি খাতুন। ছুটিপুর বালিকা বিদ্যালয়ের চলতি এসএসসি পরীক্ষার্থী সে।
রবিবার ভালো পরীক্ষা না দিতে না পারায় সে আত্মহত্যা করেছে বলে তার পরিবার জানায়।
ইত্তেফাক/কেকে
