ঘোষণা

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৯:২৬

পাঠকসংখ্যায় লিখুন

 

প্রিয় পাঠক, এবার একটু নড়েচড়ে বসুন। কেননা, আপনাদের জন্য এখন পরিবেশন করা হবে গরমাগরম খাবার থুড়ি খবর। আপনাদের জন্য আবারও আসছে পাঠকসংখ্যা। জি, আপনি ভুল শোনেননি, স্যরি পড়েননি। এবারের পাঠকসংখ্যার বিষয়—চাপাবাজি! আমরা প্রত্যেকেই কম-বেশি চাপা মারি! কী বললেন—আপনি কখনো চাপাবাজি করেননি? এই যে আপনিই সবচে’ বড় চাপাটা মাত্রই পেটালেন! হ্যাঁ, এটাই বাস্তবতা। চাপা অক্সিজেনের মতোই আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সুতরাং সুন্দর করে চাপা পেটান। চাপা মেরে মেরে চাপা নিয়ে লিখুন। আপনাদের মজার মজার চাপা নিয়ে ঠাট্টা প্রকাশ করবে একটি জমজমাট ‘চাপাবাজি’ সংখ্যা। তাহলে আর দেরি কেন, আগামী ৭ এপ্রিলের ভেতরে পাঠিয়ে দিন আপনার চাপাটি (লেখাটি)। মেইলের সাবজেক্টের জায়গায় কিংবা খামের ওপরে ‘পাঠকসংখ্যা চাপাবাজি’ কথাটি উল্লেখ না করলে, কিংবা লেখাটি মজার না হলে অবশ্য আপনার সমস্ত চাপাবাজিই মাঠে মারা যাবে, মানে লেখাটি বাতিল হয়ে যাবে!

—বি.স.