লজিস্টিক খাত ডিজিটালে রূপান্তরের ক্ষেত্রে ‘সিলক্স’ সুবিধা চালু করেছে ডয়েচে পোস্ট ডিএইচএল গ্রুপ-এর আওতাধীন এক্সপ্রেস, ট্রান্সপোর্ট ও লজিস্টিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ডিএইচএল। পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ও ট্রান্সপোর্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে অনলাইন ডিজিটাল ফ্রেইট প্ল্যাটফর্মে যুক্ত করেছে ডিএইচএল।
আর তাই এখন থেকে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ও ট্রান্সপোর্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে। কর্মদক্ষতা, স্বচ্ছতা ও নিরাপদ সরবরাহের প্রতিশ্রুতি থেকেই অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম সুবিধা ‘সিলক্স’ চালু করা হয়েছে।
ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং-এর ভেল্যু এডেড সার্ভিস ও ইন্টিগ্রেটেড লজিস্টিকস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিলক্সের সিইও অ্যামাডউ ডিয়ালো বলেন, সহজ পদ্ধতিতে পণ্য সরবরাহের ক্ষেত্রে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এই প্ল্যাটফর্মটি চালু করেছি আমরা, যা নিয়মিত গ্রাহকদের চাহিদা ও মন্তব্যের উপর ভিত্তি করে হালনাগাদ করা হবে।
পণ্য সরবরাহের ক্ষেত্রে বিশ্বস্ত ট্রান্সপোর্ট সরবরাহকারীদের তালিকা দেয়া থাকবে ‘সিলক্স’-এ, যেখানে কোনো নির্দিষ্ট কার্গোবা ট্রান্সপোর্ট সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ফলে বিভিন্ন ট্রান্সপোর্ট সরবরাহকারীদের মধ্যে যাচাইয়ের কাজটি করা যাবে অনেক কম সময়ের মধ্যে।
ইত্তেফাক/এমএআর
