ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের শরীয়তনগর এলাকা থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ আটক ব্যাবসায়ীর নাম সামিউল বাছির (১৮)।
আটক সামিউল বাছির উপজেলার চরচারতলা গ্রামের উত্তর পাড়ার মো. অলফত আলী মিয়ার ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা গতকাল রবিবার গভীর রাতে উপজেলার শরীয়তনগর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ তাকে আটক করে।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, দুই মাস যাবত সামিউল সহ তার সহযোগীদের পর্ববেক্ষণ করা হয়েছে। এরই ধারাবাহিকায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর স্টেশন রোড এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ সামিউলকে আটক করা হয়।
এ সময় তার সাথে থাকা সহযোগীরা পালিয়ে যায়। তিনি জানান, সামিউল দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। এ ঘটনায় আটক সামিউলের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের করা হয়েছে।
ইত্তেফাক/এএন
