মাতৃভাষা আন্দোলনের মাসে ভাষা শহীদের স্মৃতির উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফিরোজ মিয়া কলেজের ক্যাম্পাসে নব নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার তৎকালীন যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক মহিউদ্দিন আহমাদ ও ভাষা সৈনিক সাংবাদিক মুহম্মদ মুসা নবনির্মিত এই শহীদ মিনারের উদ্বোধন করেন। প্রধান অতিথি নবনির্মিত শহীদ মিনারের নামফলক উম্মোচনের পর একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ-শিক্ষক পরিষদ, অনার্স পাঠদানকারী ৫টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, রোভারস্কাউট ও কলেজ কর্মচারী পরিষদ।
পরে কলেজ ক্যাম্পাসের নব নির্মিত শহীদ মিনারেরর বেদীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভাষা আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন শহীদ মিনারের স্মৃতিফলকের উদ্বোধক ভাষা সৈনিক মহিউদ্দিন আহমাদ, ভাষা সৈনিক ও সাংবাদিক মুহম্মদ মুসা, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ মো. ফিরোজ মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. আনিছুর রহমান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. জহির উদ্দিন টিটু, শাহজাহান আলম সাজু, জামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মো. শরীফুল ইসলাম মিলন, ইতিহাস বিভাগের প্রধান মো. কামাল হোসেন, রাষ্ট্রবিজ্ঞানের প্রধান মো. এমদাদুল হক, হিসাব বিজ্ঞানের মো. শামসুল আলম শাহীন, ব্যবস্থাপনা বিভাগের হিমাদ্রী কুমার ভৌমিক ও বাংলা বিভাগের খন্দকার মামুন অর রশিদ প্রমুখ।
বক্তৃতায় ওই দুই ভাষা সৈনিক শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, পৃথিবীর ইতিহাসে কেবল বাঙালি জাতি-ই ভাষার জন্য প্রাণ দিয়েছে। ভাষা আন্দোলনের মাধ্যমেই সূচিত হয়েছে বাংলার স্বাধীনতার বীজ। সুতরাং বাংলার ঐতিহ্য ও মর্যদা রক্ষায় আমাদের আরো সচেতন হতে হবে।
ইত্তেফাক/এমআই
