কামারখন্দে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৫
সিরাজগঞ্জের কামারখন্দে বাচ্চু মিয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত এনতাজ আলী সরকারের ছেলে।
 
সোমবার ভোরে নিজ বাড়ির ২০০ গজ দূরে অবস্থিত আমগাছের ডালের সাথে গলায় রঁশি দিয়ে পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন ও স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
 
কামারখন্দ থানার উপ পরিদর্শক (এসআই) শফিউল আলম এ খবর নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যরা ঘটনাটিকে আত্মহত্যা মনে করলেও প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় লাশ উদ্ধার ও লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কামারখন্দ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।