শিমুল হত্যার বিচার দাবিতে দোহার-নবাবগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫১
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকার দোহার ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। 
 
এ সময় উপজেলার সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতারা মানববন্ধনে অংশগ্রহণ করেন। অপরদিকে দুপুর দেড়টার দিকে দোহার প্রেসক্লাবের সাংবাদিকরা উপজেলার রতন ভাস্কর্য্যের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করে। 
 
এ সময় মানববন্ধনকারীরা দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের হত্যাকারী সিরাজগঞ্জ শাহজাদপুরের পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর দ্রুত বিচার আইনে ফাঁসির রায়ের দাবি জানান।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক আজহারুল হক, সিনিয়র সহ-সভাপতি শেখ সালাহ্উদ্দিন বাচ্চু, সাহিদুল হক খান ডাবলু,  সহ-সভাপতি  মো. আলম  হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জুয়েল আহম্মেদ, জাহাঙ্গীর চোকদার, ওয়ার্কার্স পার্টির নেতা  মো. আসলাম খান, সাংবাদিক মজিবুর রহমান, একাত্তর টিভির সাংবাদিক আহমেদ ফারুক ফজলুর রহমান, বিপ্লব ঘোষ, সাদের হোসেন বুলু, মো. কাজী সোহেল, আসাদুজ্জামান সুমন, ইমরান হোসেন সুজন, শাহীনূর রহমান, মিল্লাত হোসেন প্রমুখ।                        
 
ইত্তেফাক/এএন/ইউবি