ব্রাহ্মণবাড়িয়া সোনালি ব্যাংকের ১৭ কোটি টাকা অাত্নসাৎ মামলার অন্যতম অাসামি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা মালিক নেওয়াজকে দুদক গ্রেফতার করেছে।
দুদক কুমিল্লা সম্বন্বিত কার্যালয়ের উপপরিচালক অাবুল কালাম আজাদ গতকাল রবিবার সন্ধ্যায় নরায়নগঞ্জের সিদ্ধিরগ্ঞ্জ থানার মিজমিজ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।
মালিক নেওয়াজ সোনালী ব্যাংকের ১৭ কোটি টাকা অাত্নসাতের ঘটনার সঙ্গে জড়িত বলে দুদক জানায়।
ইত্তেফাক/এএন
