নাটোর শহরের লেঙ্গুরিয়া বিহারি পাড়ায় একটি বাড়িতে আগুন লেগে দুইটি বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
নাটোর ফায়ার স্টেশন অফিস ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রবিবার রাত তিনটার দিকে শহরের লেঙ্গুরিয়া বিহারিপাড়া এলাকার জনৈক আলতাফ হোসেনের বাড়িতে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানায়, বাড়িতে কেউ ছিলনা। বাড়ির মালিক আলতাফ হোসেন জানান, তিনি পাবনায় তার দাদার বাড়ি এবং তার স্ত্রী তার বাপের বাড়িতে ছিলেন। খবর পেয়ে সোমবার সকালে বাড়ি এসে দেখেন সব কিছু পুড়ে গেছে।
আগুনে বাড়ির তিনটি ঘরসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে বিদ্যুতের সুত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাড়ি থেকে দুই লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এএন
