নাটোর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৪
নাটোর প্রেসক্লাবের সভাপতি, চ্যানেল আই ও কালের কণ্ঠের নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজার মা রিজিয়া বেগম (৭৬) ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহে -------রাজিউন)।
 
সোমবার বেলা ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
বাদ আছর নাটোরের পার্শ্ববর্তী তারাশের বারুহাস গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে নাটোর প্রেসক্লাব, নাটোর জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পাটি ও নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি ও নাটোর জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়ে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
 
ইত্তেফাক/এএন