ট্রাকের ধাক্কায় পোরশায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৫
নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দিন (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
 
সোমবার দুপুরে সরাইগাছি গাঙ্গুরিয়া রাস্তার দিঘির পাহাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জালাল উদ্দিন উপজেলার গবিরাকুড়ি  গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
 
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবারুল হক জানান, ঘটনার সময় জালাল উদ্দিন নিজ বাড়ি থেকে সাইকেলযোগে উপজেলার মামুরিয়া থেকে দিঘির পাহাড় রাস্তায় উঠছিলেন। 
 
এ সময় সাপাহার থেকে পোরশাগামী বিজিবির মালামালবাহী (খাদ্য) ট্রাক জালাল উদ্দিনের সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।  
 
বিজিবি-১৬ (নওগাঁ) ক্যাম্পের মেজর মাহমুদ হাসান, ওই মোড়ে বিজিবি’র গাড়ি জালাল উদ্দিনকে দেখে হর্ণ দেয়। এ সময় বৃদ্ধ সম্ভবত হর্ণের শব্দ ভালোভাবে শুনতে না পেয়ে আতঙ্কে সাইকেল নিয়ে রাস্তার পাশে রাখা গাছের ওপর পড়ে যান। এতে মাথায় আঘাত পেয়ে আহত হন। 
 
তিনি আরো বলেন, বিজিবির গাড়ির সঙ্গে কোনো ধাক্কা লেগে জালাল উদ্দিন মারা যাননি। তবে বিষয়টি আরো ক্ষতিয়ে দেখা হবে।  
 
ইত্তেফাক/এএন/ইউবি