গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৪
জাতীয় সংসদের গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
 
সোমবার জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
এতে বলা হয়, সোমবার দুপুর ২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে দলের পক্ষ থেকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি এ মনোনয়ন পত্র প্রদান করেছেন। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি