পশ্চিম তীরের জমি ব্যবহারে ইসরাইলের বিতর্কিত আইন পাশ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫৮
 
পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনদের হটিয়ে সেখানে বসতি স্থাপন করার আইন পাশ করেছে ইসরাইল। দেশটির পার্লামেন্টে পাশ হওয়া বিতর্কিত এই আইনের বলে পশ্চিম তীরে থাকা চার হাজার বাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
বিবিসি জানায়, দেশটির সংসদে এই আইনটি ৬০-৫২ ভোটে পাশ করেছে। সেখানে বলা হয়েছে, ফিলিস্তিনের যারা এসব জমির মূল মালিক তাদের হয় অর্থ নয়তো বিকল্প জমি দিয়ে ক্ষতিপূরণ দেয়া হবে।
 
এদিকে বিষয়টি নিয়ে এখনো দৃঢ়ভাবে কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন। বারাক ওবামা প্রশাসনের চাপের মুখে দীর্ঘদিন ইসরাইলের আগ্রাসন বন্ধ ছিল। কিন্তু ট্রাম্পের এই নিশ্চুপ অবস্থানের কারণে ইসরাইল তার আগ্রাসন আরো গতিশীল করতে পারে বলে ধারণা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ