ব্যবসায়িক নিরাপত্তা এবং আত্মরক্ষার জন্যে ২২জন নৈশ প্রহরীকে বল্লম দিয়েছে মেহেরপুর জেলা পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে মেহেরপুর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে পুলিশ সুপার মো. আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৈশ প্রহরীদের হাতে বল্লম তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দ্বিপু। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুল এনাম বকুল, মেহেরপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন।
মেহেরপুর ব্যবসায়ী সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক মফিজুর রহমান মফিজ-এর সঞ্চলনয় অন্যান্যের মধ্যে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়াপদা মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। মেহেরপুর শহরের ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তায় নিয়োজিত থাকা ২২ জন নৈশ প্রহরীকে ওই বল্লম প্রদান করা হয়।
ইত্তেফাক/এসএস
