কালিয়াকৈরে বাসে ডাকাতি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৫
 
গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ অর্থসহ কয়েক লাখ টাকার মালামাল লুট হয়েছে।
 
জানাযায়, নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা রিশা পরিবহনের বাসটি  মঙ্গলবার ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় পৌঁছলে এর চালক বাসটি থামিয়ে নিচে নামে। এসময় পূর্ব থেকেই উৎপেতে থাকা  ৫/৬ জনের  ডাকাতদল বাসে প্রবেশ করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলের অদূরে থাকা কালিয়াকৈর থানা পুলিশের টহলরত টিম খবর পেয়ে সেখানে যায়। পরে চালক ও সুপারভাইজারসহ বাসটিকে থানায় নিয়ে যায়।  কোন স্টেশন ছাড়া বাসটি থামানোর কারণে এ ডাকাতির ঘটনা ঘটেছে এবং চালক ও সুপারভাইজারের সংশ্লিষ্টতা থাকাতে পারে বলে ধারনা করছে বাসের যাত্রীরা।
 
কালিয়াকৈর থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস