আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুুব-উল আলম হানিফ বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের কাছ থেকে তালিকা নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন। আমরা আশা করি যে নির্বাচন কমিশন গঠিত হবে তা জাতির প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।
মঙ্গলবার ব্রাক্ষণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সূর সম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠনের আয়োজন করা হয়।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এনামুল হক শামীম। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী।
ইত্তেফাক/এমআই
