রাজবাড়ীতে শিক্ষকসহ ১২ পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৭
 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এসএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে এক শিক্ষক ও অসদুপায় অবলম্বনে ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
 
বহিষ্কৃতরা হলেন, লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের শহিদুল ইসলাম, আশিক খান, মো. সোহেল রানা, রাকিবুল ইসলাম, রিয়াজ হোসেন, শরিফুল ইসলাম, নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের সেজান তালুকদার, নলিয়া উচ্চ বিদ্যালয়ের রনি শেখ, চাপড়ী উচ্চ বিদ্যালয়ের রাসেল মিয়া, শালমারা উচ্চ বিদ্যালয়ে আব্দুল আলিম, বহরপুর উচ্চ বিদ্যালয়ের মনিরুল ইসলাম এবং রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র চক্রবর্তী। 
 
এসএসসি ২০১৭ সালের কেন্দ্র সচিব ও বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির কক্ষ পরিদর্শনের সময় নকল করার অপরাধে ১১ পরীক্ষার্থী ও দায়িত্ব অবহেলায় এক শিক্ষককে বহিষ্কার করেন।
 
ইত্তেফাক/এসএস