ফরিদপুরের ভাঙ্গায় শিক্ষার্থীকে মারধরকে কেন্দ্র করে দুই ইউনিয়নবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে সংঘর্ষের ঘটনায় উভয় দলের কমপক্ষে ৩০ গ্রামবাসীসহ ১ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।
সংঘর্ষের কারনে কয়েকশত এসএসসি পরীক্ষার্থী ব্রাহ্মনকান্দা এএস একাডেমি কেন্দ্রে যেতে বিপাকে পড়ে। পরে পুলিশি নিরাপত্তায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। সংঘর্ষে গুরুতর আহত থানার উপ-পরিদর্শক মজিবর রহমান ও গ্রামবাসীর মধ্যে ইউসুফ শেক(১৮), মাহাবুব মিয়া(১৭), রুস্তম সেক(৪৫), আবুল হাচান(১৪), মনি মোল্লা(৩০), সোহাগ খালাশী(২৫) হয়। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশরাফ জানান, সোমবার বিকেলে ব্রাহ্মণকান্দা এএস একাডেমির দশম শ্রেণীর ছাত্র ইমাম তালূকদার তার সহপাঠী একই ক্লাসের ছাত্র সাজ্জাত শরীফকে মেয়েলি ঘটনায় মারধর করে। এরই সুত্র ধরে মঙ্গলবার সকালে মানিকদী ইউনিয়নে বদর শরীফ ও হামেরদী ইউনিয়নের সিরাজ তালুকদারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করি। পরবর্তী কোন ধরনের সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/এএন
